শ্রীলঙ্কায় শ্রী জ্যাইয়ার্ডনপুরা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আয়োজনে এশিয়া প্যাসিফিক স্কুল ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ননেন্স (এনএপিএসআইপিএজি) এবং এলামনাই এসোসিয়েশনের অব পাবলিক এডমিনিস্ট্রেশন (এএপিএ) এর সহযোগিতায় কৃষি-পশ্চিম প্রদেশের শ্রীলঙ্কা মন্ত্রণালয় উক্ত সম্মেলনের আয়োজন করে।
লোক প্রশাসন বিভাগের আয়োজনে কলম্বোতে তাজ সমুদ্র হোটেলে “গভারনেন্স ফর সাসটেইনেবল ডেভোলপমেন্ট” শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানু ও অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান এবং মার্কেটিং বিভাগের প্রভাষক শাহ আলম কবীর প্রামাণিক।৬ ও ৭ অক্টোবর ২০১৮ এর দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে কলম্বোতে উদ্বোধনী ও পেপার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান “পর্যটন টেকসই উন্নয়নের দিকে স্থানীয় সম্প্রদায়ের ভূমিকা তদন্ত: বাংলাদেশে যাদুঘরে একটি পরীক্ষামূলক গবেষণা” শীর্ষক পেপার উপস্থাপন করেন।অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরনে এ সম্মেলন সেতু বন্ধন হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। ম্যানেজমেন্ট ডীন এর সাথে প্রাথমিক মতবিনিময় হয়েছে, ভবিষ্যতে ইসলামী বিশ্ববিদ্যালয় টিম যোগাযোগ করল গবেষণা, শিক্ষক ও ছাত্র বিনিময় হতে পারে।
এছাড়াও এর আগে অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান যুক্তরাজ্যের ক্রনফিল্ড ইউনিভার্সিটিতে চারদিন ব্যাপী ৯ থেকে ১২ সেপ্টেম্বর ২০১৮ “অপারেশন এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট” (OSCM) শীর্ষক ৮ম আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন।
উক্ত আন্তর্জাতিক সম্মেলনে তিনি “leanness, Resources Conservation and Recycling for economic and social well being in emerging economies ; impact on operational performance” শীর্ষক পেপার উত্থাপন করেন
প্রিতম মজুমদার,
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ


























