ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রখ্যাত নাট্যকার উৎপল দত্ত রচিত ব্রিটিশবিরোধী নাটক ‘টিনের তলোয়ার’ মঞ্চস্থ হয়েছে।শনিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হয়। বিশ্ববিদ্যালয় থিয়েটারের ২৭ বছর পূর্তি উপলক্ষে এ নাটকটি মঞ্চস্থ করে তারা।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ওয়াহিদুজ্জামান শাওনের নির্দেশনায় নাটকে অভিনয় করেন আরিফ, তারিক বিন নজরুল, এনামুল হক, রিতু, নিশাত,রাকিব প্রমুখ।এছাড়া নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বনি, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ হাবিব, সদস্য রুমন,নাহিদ।

এসময় উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন আইন ও শরিয়াহ অনুষদের ডিন অধ্যাপক রেবা মন্ডল, সাবেক ডিন অধ্যাপক শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান ।

ইবি থিয়েটারের সভাপতি ওয়াহিদুজ্জামান শাওন বলেন, তৎকালীন সমাজ ব্যবস্থা ও নারীদের প্রতি অবিচারের কথা নতুন প্রজন্মকে জানাতেই নাটকটি মঞ্চস্থ করা হয়। সেকাল আর একালে নারী নির্যাতন ও প্রজা শোষণের মধ্যে কোনো তফাৎ নেই। শুধু পাল্টেছে নির্যাতনের ধরন। এসব দিক চিন্তা করে এ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই নাটকটি মঞ্চে আনা হয়।

উৎপল দত্ত রচিত এ নাটকটি ১৯৭৩ সালে কলকাতার বেঙ্গল থিয়েটারে প্রথম অভিনীত হয়। নাটকটিতে তৎকালীন সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ও তাদের সহযোগী সুদখোর ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেন তিনি। নারীদের চরম অবমূল্যায়নের জীবন্ত চিত্র ফুটে উঠে নাটকটিতে।

প্রিতম মজুমদার,
ইসলামী বিশ্ববিদ্যালয় ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে