ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে  ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওইমেন(ক্যাপ)।বুধবার ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ডায়না চত্বর থেকে ক্যাপ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহদী এবং সাধারণ সম্পাদক কেয়া বিশ্বাসের নেতৃত্বে গোলাপী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

শোভাযাত্রায় স্তন ক্যান্সার প্রতিরোধে বিভিন্ন ফেস্টুন প্রর্দশন করা হয়। এসময় সকলের উদ্দেশ্যে স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষে দিক নির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সহকারী প্রক্টর শাম্মী আক্তার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানজিলা শহীদ ।

বক্তাগণ বলেন আমাদের দেশের নারীরা লজ্জার কারণে তাদের এই অসুখের কথা বাইরের কাউকে বলতে পারে না। নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে এই অসুখটি প্রতিরোধ করা সম্ভব।

প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।।
 বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে