একজন মানুষকে পুর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে উঠবার জন্য প্রশিক্ষনের গুরুত্ব অপরসীম। একজন মানুষের মধ্যে যদি পরোউপকারের মানসিকতা ও নেতৃত্বের গুনাবলী না থাকে সেই ব্যক্তি পুর্ণাঙ্গ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনের ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনসিসি’র সদস্যদের এক একজন দক্ষ অভিযাত্রী হতে হবে।

শনিবার রাতে টিএসসিসি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সপ্তাহব্যাপী প্রশিক্ষনের শেষদিনে তারুন্যের উচ্ছ্বাস নামে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী একথা বলেন। তিনি আশা প্রকাশ করেন বিএনসিসি সদস্যরা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে সুশৃঙ্খলা, সময়ানুবর্তিতা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমের মাধ্যমে দেশ ও জাতি গঠনে সামরিক শক্তির পাশাপাশি সহায়ক শক্তি হিসাবে দেশ ও জাতি গঠনে কাজ করে যাবে। তিনি বিএনসিসি’র ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মেধা মননে থাকবে মহান মুক্তিযুদ্ধের চেতনা আর আর্দশে থাকবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাতে করে তোমাদের হাত দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইমরান আজাদ। তারুন্যের উচ্ছ্বাস নামে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশত্ববোধক গান, কবিতা, উপস্থিত বক্তব্য, নৃত্য ও আধুনিক গান পরিবেশন করেন বিএনসিসি’র ক্যাডেটবৃন্দ। এছাড়া সাংস্কৃতিক সন্ধ্যায় দেশাত্ববোধ ও স্বরচিত গান পরিবেশন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি’র প্রতিষ্ঠাতা ২৪ ব্যাটালিয়ান অধিনায়ক লে: প্রফেসর ড. মোঃ শাহিনুুর রহমান(বিটিএফও)।

সপ্তাহব্যাপী সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্ট, খুলনার আওতাধীন বিএনসিসির ২৪ ব্যাটালিয়ন ক্যাম্পিং (বিসি) ০৪/২০১৮ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সাংস্কৃতিক সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্ট, খুলনার আওতাধীন বিএনসিসির ২৪ ব্যাটালিয়ন এর এ্যাডজুটেন্ট ও প্রশিক্ষক মেজর নাজমুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, বিএনসিসি’র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনসহ বিএনসিসি’র অফিসার, পিইউও, টিইউও, সামরিক ও বেসামরিক প্রশিক্ষকবৃন্দ। উল্লেখ্য যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবারের প্রশিক্ষণ কর্মশালায় বিএনসিসির ২৪ ব্যাটালিয়নের আওতাধীন কুষ্টিয়া, ফরিরদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার ১৮ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৭০ জন (পুরুষ ও মহিলা) ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে