ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে এক বিভাগে পড়াশোনা করে সার্টিফিকেট পেয়েছেন অন্য বিভাগের। আর এই ভুল সংশোধনে এখন প্রসাশনিক ভবনের টেবিলে টেবিলে ঘুরছেন দুই শিক্ষার্থী। জবাবে, কর্তৃপক্ষ বলছে, এতো বড় আয়োজনে এমন দু-একটি ভুল হতেই পারে।
আখতারুজ্জামান শাওন সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স শেষে সমাবর্তনে যে সার্টিফিকেট হাতে পেয়েছেন তা দেখে আঁতকে ওঠেন তিনি। কারণ তার হাতে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সনদ। আর ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন করা গাজী সাজেদুল ইসলাম সার্টিফিকেট পেয়েছেন মার্কেটিং বিভাগের। এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেই বিরল ঘটনা। এই সার্টিফিকেট বিভ্রাট নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের টেবিলে টেবিলে ঘুরছেন তারা।
জবাবে প্রশাসন বলছে খুব দ্রুতই এই ভুলের সংশোধন করবেন তারা। তবে এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত কেউ। বলছেন, এই ঘটনা কীভাবে ঘটল, তদন্ত করে কারণ দর্শানোর নোটিস দেয়া হবে দোর্ষীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ভুলের ঘটনায় তাদের ব্যাখ্যা এতো বেশি সংখ্যার সনদ তৈরিতে দু-একটি ভুল হতেই পারে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























