ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে নতুন সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন। শনিবার বিভাগের সভাপতির কক্ষে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান বিভাগের বিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, অপর বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা ।

এছাড়া দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে দুইবারে দায়িত্ব পালনকারী সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার, পরিসংখ্যান বিভাগের সিনিয়র শিক্ষক সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর মোঃ আব্দুল মুইদ, প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া ও প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন প্রফেসর ড. আলমগীর হোসেন ভ’ইয়া, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রফেসর ড. আহসানুল হক আম্বিয়া, প্রফেসর ড. আতিকুর রহমান প্রমুখ ।

ইসলামী বিশ্ববিদ্যালয় । বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে