রাবি প্রতিনিধিঃ কোটা সংস্কারের অতিদ্রুত প্রজ্ঞাপন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তিন দফা বাস্থবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুর“ হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, বর্তমান কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। কোটা আন্দোলন – কারীদের উপর মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার এবং কোটা সংস্কার পক্ষের শিক্ষার্থীদের উপর হামলালায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
নিরাপত্তাহীনতায় কথা জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হওয়া সত্বেও বিগত তিন মাস যাবৎ প্রাণনাশের ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আমরা কেউ দেশদ্রোহী নয়। এদেশেরই নাগরিক। নায্য দাবি আদায়ে আন্দোলন করছি। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মাধ্যেমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তারা নিরাপত্তা দাবি জানান। এদিকে আহত হওয়া রাবি শাখা কোটা আন্দোলনের যুগ্ম-আহবায়ক তরিকুলের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, তার এখনও শঙ্কা কাটেনি। ১৫/ ২০ দিন পর পায়ে ভর দিতে পারবে। তবে পুরোপুরি সুস্থ আরও অনেক সময় লাগবে।

এসময় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোর্শেদ, মাহফুজা মোহিনী, এহসানসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে গত ২ জুলাই প্রজ্ঞাপনের দাবিতে কালো পতাকা মিছিল করতে গিয়ে ছাত্রলীগের হামলায় গুরতর জখমের শিকার হন রাবি শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম।

মেশকাত মিশু ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে