রাবি প্রতিনিধিঃ নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের­ উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনস্থ মিডিয়া চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স এর শির্ক্ষার্থী হোসাইন মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন একই বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী রাসেদ রিন্টু ,আহমেদ ফরিদ , চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয়শ্রী সরকার ,মোল্লা মোহাম্মদ সাইদ, প্রথম বর্ষের শিক্ষার্থী নয়ন কবির অন্তর এবং অন্যান্যরা।
রাশেদ রিন্টু তার বক্তেব্য বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দলন করছি। কিন্তু ছাত্রলীগ এই শান্তিপূর্ণ আনদলনেও হামলা করছে। আমরা যে এখানে মানববন্ধন করছি এবং এখন আমরা হামলার স্বীকার হবো না এর কোনো নিশ্চয়তা নাই। এসব নেক্কারজনক হামলা যেন বার বার না হয় এজন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।জয়শ্রী সরকার বলেন, যারা গতদিনের হামলায় অংশগ্রহন করেছিলো তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মোল্লা মোহাম্মদ সাইদ বলেন, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। এখানে প্রত্যেকের বাকস্বাধীনতার অধিকার আছে। সংবিধান অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হয়। শহীদ মিনার হচ্ছে শ্রদ্ধার জায়গা। সেখানে একজন বাবাতুল্য শিক্ষককে হয়রানি করা এবং হামলা করা অত্যন্ত নেক্কারজনক।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর আল আজাদ বলেন , ছাত্রলীগ হচ্ছে একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমরা ১৯৬৯ এর ছাত্রলীগ কে জানি ১৯৭১ এর ছাত্রলীগ কে জানি কিন্তু ২০১৮ এর ছাত্রলীগ কে দেখছি। তারা তাদের ঐতিহ্য নষ্ট করছে। তাই যারা এই হামলা চালিয়েছে সেইসব কতিপয় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের বিচার দাবি করছি এবং ঢাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
প্রথম বর্ষের শিক্ষার্থী নয়ন কবির অন্তর বলেন, আমদের বিশ্ববিদ্যালয় গুলো সায়ত্বশাসিত ।আমাদের নিজেদের মত প্রকাশের অধিকার আছে। কিন্তু ছাত্রলীগের অত্যাচারের কারনে আমরা আমাদের মত প্রকাশ করতে পারছিনা। কোটা সংস্কার আন্দলনে সাধারণ শিক্ষার্থীদের উপর  ছাত্রলীগ হামলা করে ক্ষান্ত থাকেনি। গতকাল তারা ঢাবি শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত রবিবার ঢাবির কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক এবং শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ।
মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে