সদ্য নিয়োগ প্রাপ্ত তিনজন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি)। এই তিনজন অধ্যাপক হলেন- ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জমান, ও ইমেরিটাস অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী । ইউজিসি মিলানয়াতনে ০৯ জুলাই ২০১৮ তারিখে প্রথমবারের মত এ সম্মাননা আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, এমপি এবং বিশেষ অতিথি শিক্ষা সচিব জনাব মোঃ সোহরাব হোসাইন এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা  বেগম, প্রফেসর ড. এম শাহ্‌ নেওয়াজ আলি ও প্রফেসর ড. মোঃ আখতার হোসেন। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সাবেক চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, শিক্ষামন্ত্রনালয় ও ইউজিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী তিন জাতীয় অধ্যাপককে জ্ঞানের বাতিঘর উল্লেখ করে বলেন, তাঁদের জ্ঞান ও দক্ষতায় দেশ ও জাতি আলোকিত হয়েছে। তিনি বলেন বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের সূতিকাগার। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। “বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা। শিক্ষার উৎকর্ষতা সাধনে ও নতুন জ্ঞান সৃজনে গবেষণায় বরাদ্দ বাড়ানো হয়েছে”। ইউজিসির চেয়ারম্যান বলেন,দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের গুরুত্ব অ মর্যাদা উপলব্ধি করে ইউজিসি তিনজন জাতীয় অধ্যাপককে যে সম্মান প্রদর্শন করেছে তা অনুসরনীয়। দেশের বিভিন্ন সংকটে জাতিকে সঠিক দিকনির্দেশনা প্রদান করেছে এই শিক্ষাবিদরাই। দেশ ও জাতির কল্যাণে গুণীজনদের যথাযথ সম্মান প্রদর্শন করা নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

উল্লেখ্য ১৯ জুন সরকার দেশের বরেন্য এই তিন শিক্ষাবিদকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ প্রদান করেছেন ।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে