সিনান আহমেদ শুভঃ ভারত কর্তৃক পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে হত্যা করার ষড়যন্ত্র ও আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বিএনপি ) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে নিজস্ব কার্যালয় থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেভানেই অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, স্বৈচার হাসিনা দেশ থেকে পালিয়ে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে। ভারতে বসে এদেশের মানুষকে পানিতে ডুবিয়ে হত্যা করতে কু-পরামর্শ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। বিএনপি সকল প্রকার ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দিবে।
তিনি আরো বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ একজন দক্ষ সংগঠক। তিনি এই অঞ্চলের বিএনপিকে সুসংগঠিত রেখেছে।ফরিদপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে আপাতত দল থেকে স্থগিত করা হয়েছে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে জোর অনুরোধ করি তাকে তার পদে আবার পুনরায় বহাল রাখা হোক।
রাজবাড়ী নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ



























