সিনান আহমেদ শুভঃ ডিপ্লোমা ইন নাসিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কে ডিগ্রী সমমান করা সহ ১১ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে রাজবাড়ীর সরকারি ও বেসরকারি নাসিং কলেজের শিক্ষার্থীরা।
গতকাল ২১শে আগষ্ট সকালে সরকারি ও বেসরকারি নাসিং শিক্ষার্থীরা রাজবাড়ীর সিভিল সার্জন অফিস চত্ত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে। সেখান থেকে নাসিং শিক্ষার্থীরা রাজবাড়ী সদর হাসপাতালের চত্ত্বরে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে সিভিল সার্জনের কার্যালয়ে যায়। সেখানে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাধন দাস, সুলতানা আক্তার সাথি ,আফসানা, শান্তাপ্রমুখ। এসময় সরকারি ও বেসরকারি কয়েকশত নার্সিং শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। বক্তব্য তে নাসিং শিক্ষার্থীরা কারিগরি মুক্ত, ডিপ্লোমা ইন নাসিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কে ডিগ্রী সমমান, ভূয়া নার্স নিমূল চাই, সরকারি হাসপাতালে প্রতিবছর নার্স নিয়োগ, বেসরকারি কলেজে ফ্রি ইন্টার্নশীপের সুবিধা, প্রফেশোনাল বিসিএস নার্স পদ আনার সহ ১১ দফা দাবী জানিয়েছেন। মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রাজবাড়ীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটন কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।
রাজবাড়ী নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ



























