শহিদুল ইসলাম দইচঃ দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ যশোর ঝিকরগাছায় ইউপি সদস্য তালিমুল ইসলাম খান (৪০) মারা গেছেন। চিকিৎসাধীন সোমবার গভীর রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। নিহত তালিমুল ইসলাম ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র মতে, গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ইউপি সদস্য তালিমুলের ঘরের দরজা বাইরে থেকে কে বা কারা লোহার তার দিয়ে বেঁধে জানালা দিয়ে ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেয়। মূহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন জ্বলে যায়। এতে ইউপি সদস্য তালিমুল ইসলাম খান (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খান (৩) দগ্ধ হন। তাদের চিৎকারে তার ভাইসহ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। এসময় তালিমুলের ছোট ভাই ওবায়দুল খানও (৩৪) দগ্ধ হন। এরপর আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (১৯ আগস্ট) গভীর রাতে তালিমুল ইসলাম খান মারা যান।আজ মঙ্গলবার (২০ আগস্ট) মাগরিব বাদ গ্রামের মসজিদে জনাজা শেষে পারিবারিক গণকবর স্থানে দাফন‌ করা হয়।

জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি (অফিসার ইনচার্জ) বিএম কামাল হোসেন ভূঁইয়া অগ্নিকান্ডে দগ্ধ তালিমুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনেরা লাশ নিয়ে ঢাকা থেকে যশোরে পথে। অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। আসামিদের সনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

যশোর নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে