সিনান আহমেদ শুভ, রাজবাড়ী সংবাদদাতা।। “হিংসা আর সংঘাত নয়- স্বাধীন গনমাধ্যম চাই” এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীত মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত গনমাধ্যম কর্মীরা। মঙ্গলবার সকাল রাজবাড়ী প্রেস ক্লাবর সামনের সড়কে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডসহ দেশের বিভিন্ন গনমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গনমাধ্যম কর্মীরা।

এ সময় নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীর সঞ্চালনায় রাজবাড়ী প্রেসক্লাব সহ সভাপতি এম মনিরুজ্জামানর সভাপতিত্ব-সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, এম দেলোয়ার হাসন, যুগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর হাসন,সাংবাদিক হলাল আহম্মদ, দেবাশীষ বিশ্বাস, আশিকুর রহমান বক্তৃতা দেন। বক্তারা এ সময় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের, কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন কার্যালয়সহ দেশের বিভিন্ন গনমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ও ভাঙ্গচুর তীব্র নিন্দা জানান। সেই সাথে গনমাধ্যম কর্মীদর উপর হামলাকারীদর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে