
সিনান আহমেদ শুভ, রাজবাড়ী সংবাদদাতা।। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৯শে আগস্ট দুপুরে রাজবাড়ীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে পান্না চত্তর হয়ে বাজার প্রদক্ষিন করে রেলগেট চত্বরে এসে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক খানের সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে আলোচনা সভায় সহ-সভাপতি শহীদুল ইসলাম লিটু, সমবায় বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান রতন,জেলা দপ্তর সম্পাদক আরমান উদ্দীন জাবেদ, জেলা যুগ্ন-সম্পাদক মোস্তাক আহমেদ, রাজবাড়ী সদর থানার সভাপতি অশোক কুমার গোষ, রাজবাড়ী পৌর আহবায়ক সাইফুল আলম মামুন, সদস্য সচিব এস,এম জান্নাতুল, গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল শেখ, রাজবাড়ী সদর থানার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মেহেদি, গোয়ালন্দ উপজেলার আহবায়ক ইয়াহিয়া খান, গোয়ালন্দ উপজেলার সদস্য সচিব আবু সাইদ মন্ডল, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সজল মিয়া, পাংশা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিয়া সেলিম, পাংশা উপজেলার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবু সরদার বক্তব্য রাখেন।



























