মোকাম্মেল মিশু, ভোলা সংবাদদাতা।। চলতি এইচএসসি২০২৪ ব্যাচের পরীক্ষায় এসএসসি রেজাল্ট থেকে বিকল্প পদ্ধতিতে ফলাফল মূল্যায়ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করছে ভোলার এইচএসসি পরীক্ষার্থীরা। গত শনিবার (১৭ আগষ্ট) সকালে ভোলা প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন পালন করেন তারা।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের কারণ দেখিয়ে দেশের সার্বিক পরিস্থিতিতে সূচি পেছানো এইচএসসি পরীক্ষায় বসার পরিবর্তে বিকল্প উপায়ে অটো পাশ কিংবা এসএসসি রেজাল্ট থেকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল মূল্যায়ন করার দাবি জানায় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এ সময় দাবির পক্ষে স্লোগান দেওয়াসহ দাবির বিষয়ে লেখা ব্যানার প্লাকার্ডও বহন করেছে তারা এতে অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।



























