
ফেনী সংবাদদাতা।। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবরের পর ফেনী দাগনভূঞা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সোহাগের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। উপজেলার ৮নং জয়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত জনতা দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে সাখাওয়াত হোসেন সোহাগের বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।এ’সময় বিজয়ের স্মারক বাড়ি থেকে যে যার মতো করে বিভিন্ন আসবাবপত্র ও সকল জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে।



























