সিনান আহমেদ শুভ, রাজবাড়ী সংবাদদাতা।। রাজবাড়ী শহরে রাস্তায় ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টা থেকে বড়পুল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ পরিষ্কার পরিচ্ছন্নতায় নামে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল সাধারণ শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। পরে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা বড়পুল মোড় থেকে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করতে করতে তারা পান্নাচত্বর হয়ে রেলগেটের দিকে যেতে থাকে।এসময় কারোর হাতে প্লাস্টিকের ঝুড়ি,কারোর হাতে ঝাড়ু,কারোর হাতে বেলচা ও কোদাল দেখা যায়। এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে রোভার স্কাউটসের সদস্যরাও অংশ নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে