২০১৮-১৯ অর্থ বছরে বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ সাতশ ৪১ কোটি ১৩ লাখ টাকা’সহ ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ৪’হাজার ৬৪৩’কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে।

আর এবারও বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব আয় বাড়াতে চাপ দিচ্ছে মঞ্জুরি কমিশন। এই বরাদ্দকে উচ্চশিক্ষার জন্য একেবারেই অপ্রতুল দাবি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এতে উচ্চশিক্ষায় কোন অগ্রগতি হবে না। এর মধ্যে মঞ্জুরি কমিশন থেকে ছয়শ ২৮ কোটি ৩১ লাখ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে নিতে হবে ৭১ কোটি ২৮ লাখ টাকা। অথচ গত অর্থ নিজস্ব আয়র লক্ষ্য ছিলো ৪২ কোটি ৫৫ লাখ টাকা। কর্তৃপক্ষ বলছে, প্রতিবছরই নিজস্ব আয় বাড়াতে চাপ দিচ্ছে ইউজিসি।

আর মঞ্জুরি কমিশন বলছে, নিজস্ব আয় মানে শুধু শিক্ষার্থীদের বেতন বাড়ানো নয়। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের আরো কিছু উৎস আছে সেগুলোকেই উৎসাহিত করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোকে আয়ের জন্য চাপ দেয়ায় কোনো যৌক্তিকতা দেখছেন না শিক্ষাবিদেরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট-বরাদ্দের বড় অংশই খরচ হয় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়। তাই শিক্ষার মৌলিক বিষয়েগুলোর মান উন্নয়নের তেমন সুযোগ থাকে না বলেও মত শিক্ষাবিদদের।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে