শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোরে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিল হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এমনকী মাসুম নামে এক সংগঠককে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টায় পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে সেখানে যায়। এর আগে শহরের মুজিব সড়কে আন্দোলনকারীরা প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। অবস্থান চলাকালে কোটা সংস্কার আন্দোলনের সংগঠক রাশেদ খান অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। তারা কয়েকটি মোটরসাইকেলে এসে মিছিলে থাকা শিক্ষার্থীদের হেলমেট দিয়ে মারধর করে এবং তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় এম এম কলেজের শিক্ষার্থী ও সংগঠক মাসুমকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে জানতে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে কয়েক দফা ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। পরে তিনি কল ব্যাক করে জানান, একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন। বলেই ফোনকল কেটে দেন।

আন্দোলনকারীরা জানান, তারা প্রধানমন্ত্রীর অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন। একইসাথে সব ধরনের কোটার সংস্কার চান। স্কুল, কলেজ, চাকরি সব ক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। ফলে দাবি না হওয়ায় পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে