তুহিন হোসেন, পাবনা সংবাদদাতা।। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটায়। এই নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১২ ভাইস চেয়ারম্যান পদে ৮জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট শুরু হওয়ার এক ঘন্টা পর সকাল ৯ টায় চাটমোহর উপজেলার চাটমোহর ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শনকালে সেখানকার প্রিজাইডিং সোহেল রানা জানান, প্রত্যেকটি কক্ষে কোথাও একজন কোথাও তিনজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এই সময় নির্বাচন সংশ্লিষ্টদের ভোট কেন্দ্রের বিভিন্ন কক্ষে প্রায় কর্মহীন অবস্থায় বসে থাকতে দেখা যায় । ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা জানান বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়ার সম্ভাবনা রয়েছে।



























