নুরনবী সরকার,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ২৫ টি দোকান পুড়ে ছাই হয়েছে।বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সাভির্সের ৪ টি ইউনিট।স্থানীয়রা জানান, ওই বাজারে একটি ঔষধের দোকান থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তে সেই আগুন গোটা বাজারে ছড়িয়ে পড়ে। সেই আগুনে পুড়ে যায় অন্তত ২৫ টি দোকান।
খবর পেয়ে ফায়ার সাভির্সের ৪টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত।  ক্ষয়ক্ষতির পরিমান এখন জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেটটির মালিক সাবেক এম পি ও বিএনপি নেতা সালে উদ্দিন আহমেদ হেলাল ও তার পরিবারের লোকজন।খবর পেয়ে স্থানীয় এমপি নুরুজ্জামান আহমেদ ঘটনাস্থলে ছুটে আসেন।
কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বলেন স্থানীয় লোকজন ও ফায়ার সাভির্সের সহযোগিতায় ৪টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখন জানা যায়নি।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে