নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কঠুরী এলাকায় গত মঙ্গলবার ১৪ মে, ২০২৪ রাত ৮ টায় দুই ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা কৃষি ফার্মে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কঠুরী বটতলা এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় ওয়াসিম নামের একজনের বাম হাতে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয় এবং ডান পা ভেঙে যায়। অপরদিকে বড় ভাইয়ের মাথায় কাঠের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বান্ধুরা দেওয়ান ক্লিনিকে ভর্তি করান। অবস্থার অবনতি হলে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আহতদের বাবা মোন্নাফ দেওয়ান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আসামি মাসুদুর রহমান মাসুদ, জুয়েল আহমেদ, আলামিন হোসেন, অনু মিয়া, মান্নান খান, আসাদ হোসেন, সামিনুল ইসলাম ও আহাদ মিয়া – এরা সবাই মিলে পূর্বপরিকল্পিতভাবে তার দুই ছেলের উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা তিনি শুনেছেন উভয়পক্ষের পূর্ব থেকে শত্রুতা ছিলো। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে