তুহিন হোসেন, পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, লালমনিরহাটের বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। পথে রাত ৩টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পৌঁছার পর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের প্রায় ৫ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে সকাল ৭টায় উদ্ধার কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে ট্রেনের চাকার যান্ত্রিক ত্রুটির কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটেছে । এতে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এ ঘটনার জন্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে