সিনান আহমেদ শুভ,রাজবাড়ী সংবাদদাতা।। রাজবা‌ড়ীর পাংশা ও কালুখালী‌ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হ‌চ্ছে। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে অনেক কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি অনেক কম ছিল।

এ নির্বাচনে পাংশা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়েছে।কালুখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়েছে। পাংশা ও কালুখালী দুই উপজেলার মোট ১২৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। পাংশা উপজেলায় ৫৭ টি ও কালুখালী উপজেলায় ৩১ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে।। প্রত্যেকটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে ।পাংশা উপজেলায় ১১ জন ম্যাজিস্ট্রেট ১১ টি পুলিশের টহল টিম ও ১ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।এছাড়াও কালুখালী উপজেলায় ৭ জন ম্যাজিস্ট্রেট ৭ টি পুলিশের টহল টিম ও ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে