শত বছরের পুরাতন ও বাংলাদেশের প্রথম নারী বিদ্যাপীঠ কুমারখালী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৫৫ বছর পূর্তি উৎসব গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কুষ্টিয়া-০৪ আসনের মাননীয় সাংসদ জনাব আব্দুর রউফ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) প্রফেসর ড. নাসরীন আহমেদ, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বেগম সুলতানা আফরোজ, কুষ্টিয়ার জেলা প্রশাস

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।তিনি বলেন শিক্ষার্থীদের ঝোরে পড়া রোধে ও শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে পাঠ্যবই বিতরন,উপবৃত্তি চালু,আকর্ষনীয় ভবন নির্মান সহ নানা পদক্ষেপ গ্রহন করেছেন।

সভাপতিত্ব করেন কুমারখালী পৌরসভার মেয়র মো.শামসুজ্জামান অরুণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম।এর আগে সকাল ৯ টায় বিদ্যালয়ের ১৫৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক বিশাল আনন্দ শোভা যাত্রা বের হয়।শোভা যাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গন হতে শুরু হয়ে কুমারখালী হল বাজার,গনমোড়,থানা মোড় সহ প্রধান প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে আবার বিদ্যালয়ে আসে শেষ হয়।এতে স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী অফিসার,পৌরসভা মেয়র,বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
বিদ্যালয় প্রাঙ্গনটি প্রাক্তন শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ



























