
আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা সংবাদদাতা।। পটুয়াখালীর কুয়াকাটায় অসহায় দুস্থ ও গরীব ২০০’পরিবারের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এনা ট্রান্সপোর্ট। মঙ্গলবার(৫’ই মার্চ) বিকেল ৫টায় কুয়াকাটা প্রেসক্লাব মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ’র পক্ষ থেকে কুয়াকাটা পৌরসভার আওতাধীন অসহায়, দুস্ত মানুষগুলোকে খুঁজে এ সামগ্রি বিতরণ করা হয়। রমজান উপলক্ষে তাদের দেয়া হয়- ১৫’কেজি চাল, ২’কেজি ছোলা বুট, এক কেজি খেজুর, এক কেজি চিনি, ২’লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণ, দুই প্যাকেট সেমাই, এক প্যাকেট গুড়া দুধ। এই সামগ্রি নিতে আ. সলিম নামের একজন জানান, সামনে রমজান এই সময়ে আমাদের এই উপহারটাকু অনেক উপকারে আসবে। আমরা গরিব মানুষ, আমাদের এর চেয়ে আর উপকার থাকতে পারে না।
এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, এনা ট্রান্সপোর্ট এজেন্সির জেনারেল ম্যানেজার মো. সাইফুল ইসলাম রানা ও মিজানুর রহমান প্রমুখ।





























