মোহাম্মদ এহছানুল কবির, কক্সবাজার সংবাদদাতা।। পৃথিবীর বিভিন্ন দেশের কবিদের অংশগ্রহণে কক্সবাজারের শুরু হচ্ছে তৃতীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উৎসব। এতে অংশগ্রহণ করেছে ভারত ভুটান সহ অসংখ্য দেশের কবিরা।
‘শান্তির বিশ্ব হোক কবিতার জয় হোক’ এই প্রতিপাদ্যে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় কবিতা পরিষদ বাংলাদেশের আয়োজনে জেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে তিন দিনব্যাপী এই উৎসবের ঘোষণা করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বেলুন দিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস, আয়োজক কমিটির সভাপতি কবি কামরুল হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির, উত্তর কলেজের অধ্যক্ষ ফজলুল করিম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কবিদের অংশগ্রহণে সকলকে কবিতা পাঠ করে এবং অতিথি ও কবিদের সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।




























