এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে “আলোর দিশারী বিশ্বনবী হযরত মুহাম্মদন(সাঃ) ” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান খান রচিত বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান মঙ্গলবার সকাল ৯টায় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠিত হয়। মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন। এসময় লেখক মোহাম্মদ শাহজাহান খান, উপাধ্যক্ষ মাওলানা মো. মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক (আরবী) মাও. মো. মাহবুবুর রহমান, মাও. মো. মোখতার আহম্মেদ, শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, মিজানুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

লেখক মোহাম্মদ শাহজাহান খান মানিকগঞ্জের সাটুরিয়া থানার হাজিপুর গ্রামে মো. আবু তালেব খান ও রাবেয়া বেগম দম্পতির ঘরে ১৯৭৩ সালের ২২ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শৈশব হতেই তিনি লেখালেখিতে পারদর্শী। শিশুতোষ উপন্যাস “দৈত্য বীর কাহারবা”, “রাজা হলো খোকন সোনা”, ইসলামী গানের বই “ভবতরী” প্রকাশের পর এবার গবেষণামূলক বই ” আলোর দিশারী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ” প্রকাশ করলেন। এবিষয়ে লেখক মোহাম্মদ শাহজাহান খান জানান, পাঠকদের ভালোবাসা ও উৎসাহ পেলে আগামীতে আরো গল্প, গান ও গবেষণামূলক বই প্রকাশ করা হবে, ইনশা আল্লাহ। যে কোন ত্রুটি, সমালোচনা সাদরে গৃহিত হবে। ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ করে দেয়ারও আহ্বান জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে