শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোরে ফয়জুল গাজী(২৭) চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনায় মো. আব্দুল্লাহ (৫৮),রাকিবুল ইসলাম রাকিবুল হাসান শান্ত(২১),আমির হামজা(২৩) ও সাব্বির মোল্লা (২২) নামে চারজন কে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার এস আই আনসারুল হক গতকাল ১১’ই ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা রামনগর এলাকা থেকে তাদেরকে আটক করেন। আটক মো. আব্দুল্লাহ একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

রাকিবুল ইসলাম শান্ত ও আমির হামজার বাবার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। এবং আটক সাব্বির মোল্লা অভয়নগর উপজেলার মালাধরা পাথালিয়া গ্রামের জয়নাল মোল্লার ছেলে।এ ঘটনায় নিহত ফাইজুল গাজী বাবা জামাল উদ্দিন গাজী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা (৫৫/১১.০২.২৪)রুজু করেছেন।

জানতে চাইলে কোতোয়ালি থানা ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে ফয়দুল গাজী হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলায় এ জাহান্নামেও চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে