জেবলু তনচংগ‍্যা, রাঙামাটি সংবাদদাতা।। বেসরকারী উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন সোমবার সকালে সদর রাঙামটি শাখার কার্যালয়ে ২০০ টি কম্বল বিতরণ করেন। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫১৮টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ- সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের রিজিওনাল হেড মোহাম্মদ মোজাম্মেল হক এবং শাখা ব্যবস্থাপক লিটন দত্তসহ এলাকার ব্যাক্তি বর্গ।

১৯৯২’সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে