
মুহাম্মাদ আল-আমীন সাইফ, ফরিদগঞ্জ সংবাদদাতা।। আগামী পাঁচ বছরে ফরিদগঞ্জকে দৃষ্টিনন্দন স্মার্ট মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের পুনঃনির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান,এমপি। রোববার(২৮’শে জানুয়ারি) বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচনের সময় জনগণকে কথা দিয়েছিলাম, নির্বাচিত হলে গত ৫’বছরে মাদক, অপরাধমুক্ত ও শান্তির ফরিদগঞ্জ গড়ার জন্য কাজ করেছি, আগামী ৫’বছরেও এই ধারা অব্যাহত থাকবে, এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন দেখছেন, তার বাস্তবায়নে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এইজন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সৎ, অনিয়ম ও দুর্নীতি মুক্ত থেকে সরকারের কাজে সহযোগিতা করতে হবে। মাদকের ছোবল থেকে সমাজকে মুক্ত করার সাথে সাথে অপরাধ শূণ্য পর্যায়ে নিয়ে আসতে পারলেই দ্রুত আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হবো। আমি আশা করছি আপনাদের সর্বস্তরের লোকজনের সহযোগিতা নিয়ে ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলে প্রধানমন্ত্রীকে উপহার দিতে সক্ষম হবো।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, ওসি সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, ইউএইচএফপিও ডা: আশরাফ আহমেদ চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান শেখ শাহআলম উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ।
এইদিন মাসিক আইন শৃংখলা সভা শেষে ইউনিয়ন চেয়ারম্যান সমিতির পক্ষে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান, ১০নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ভূঁইয়া, ১১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, ১৬নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফ হোসেন খান, ১৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, ৯নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ আলম, ৫নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্জাহান পাটওয়ারীসহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন, অন্যান্য ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীগন।





























