আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে। জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিশোর-কিশোরদের কৈশোর মেলা অনুষ্ঠিত হয়। শনিবার নওগাঁ সদর উপজেলার উকিলপাড়ায় মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) শওকত মেহেদী সেতু। মেলায় দেয়ালিকা তৈরী, স্বাস্থ্য ও সামাজিক বিষয়ে সচেতনতা, বাল্য বিবাহ ও সহিংসতা প্রতিরোধ, খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ বিষয়ে প্রায় দুই শতাধিক কিশোর-কিশোরী জ্ঞান লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মাহমুদ আকতার। এসময় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল, উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে