রাশেদুল হাসান কাজল, ফরিদপুর সংবাদদাতা।।
ফরিদপুরে খাদিজা-আব্দুর রহিম দাওরায়ে হাদীস মহিলা মাদ্রাসায় দাওরায়ে হাদিস খতমে বোখারী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার রাজবাড়ির রাস্তার মোড়ের মন্ডল বাড়ি এলাকায় খাদিজা আব্দুর রহিম দাওরায়ে হাদীস মহিলা মাদ্রাসার সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে এ সময় নসিহত পেশ ও দোয়া করেন চর কমলাপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আবুল হোসাইন সাহেব। এ’সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জাফর ইকবাল হারুন।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, খতমে বোখারী ও দোয়া অনুষ্ঠানে অত্র মাদ্রাসার ১৭ জন ছাত্রী আলেমা এবং ৪ জন হাফেজা হলেন এ বছরে। এ বছর থেকে এই কার্যক্রম শুরু হলো। আগামী বছর থেকে আরও বেশি ছাত্রী এখান থেকে বের হবেন বলে তিনি প্রত্যাশা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে