মোকাম্মেল মিশু, ভোলা প্রতিনিধি।।
ভোলার রাজাপুরের মেঘনার জোড়খাল এলাকায় পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বাবা-ছেলেসহ ২’জন। ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ জানান, গতকাল রবিবার ভোলার মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মালমাল নিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে রাতে সদর উপজেলার রাজাপুরের মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তিকে কাছাকছি থাকা জেলে ট্রলারের মাঝিরা উদ্ধার করে। এখনো রাজ্জাক সর্দার ও পারভেজ সর্দার নামে বাবা এবং ছেলে নিখোঁজ রয়েছে।

নৌ পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে যায় কিন্ত গভীর অন্ধকার ও প্রচন্ড শীতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি।আজ সকালে নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। জীবিত উদ্ধার হওয়া এবং নিখোঁজ ব্যক্তিরা সকলেই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে