আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলায় ৫টি আসনে মোট ভোট প্রদান করেছেন ৯ লক্ষ ৮৬ হাজার ৫৮ জন ভোটার। এর মধ্যে বাতিল হয়েছে ২৬ হাজার ৩শ ৪ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৪ জন। এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৬৩ হাজার ১৫৯ জন। জেলায় গড়ে ভোট প্রদান করেছেন ৫২ দশমিক ২২ শতাংশ ভোটার।
আসন ভিত্তিক বিশ্লেষণ করে জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা জানিয়েছেন-
নওগাঁ-১(পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৯শ ৬১ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লক্ষ ৭৮ হাজার ৯শ ২৬ জন ভোটার। যার মধ্যে বাতিল হয়েছে ৮’হাজার ১শ ৫৬টি ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৭শ৭০টি। এই আসনে ভোট প্রদান করেছেন ৬১ দশমিক ৬০ শতাংশ ভোটার।
নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছি) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২০ হাজার ৯শ ৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন মোট ২ লক্ষ ১৮ হাজার ৪শ ৬ জন। মোট বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ২শ ৯টি। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৪শ ৬৮টি। এই আসনে ভোট প্রদান করেছেন ৫৩ দশমকি ৭৬ শতাংশ ভোটার।
নওগাঁ-৪(মান্দা)আসনে মোট ভোটারের পরিমাণ ৩ লক্ষ ১৯ হাজার ১শ ৭৫ জন। নির্বাচনে ভোট প্রদান করেছেন মোট ১ লক্ষ ৬৩ হাজার ৫ জন। এ আসনে বাতিল হয়েছে ৩ হাজার ২শ ২১টি ভোট। মোট বৈধ ভোটের পরিমাণ ১ লক্ষ ৫৯ হাজার ৭শ ৮৪টি। এ আসনে মোট ভোট প্রদানের পরিমাণ ৫১ দশমকি ০১ শতাংশ।
নওগাঁ-৫(সদর) আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ১শ ৪৪ জন। ভোট প্রদান করেছেন ১ লক্ষ ৬৪ হাজার ৭শ ৯০ জন ভোটার। এখানে মোট বাতিল হওয়া ভোটের পরিমাণ ৪ হাজার ৫শ ৯৪টি। মোট বৈধ ভোটের পরিমাণ হচ্ছে ১লাখ ৬০ হাজার ১শ ৯৬টি। নওগাঁ সদর আসনে মোট ভোট প্রদান করেছেন ৪৮ শতাংশ ভোটার।
নওগঁ-৬(আত্রাই-রানীনগর) আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ২৭ হাজার ৯শ ৭৩ জন। এর মধ্যে নির্বাচনে ভোট প্রদান করেছেন ১ লক্ষ ৫৩ হাজার ৬শ ৬০ জন। মোট বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ১শ ২৪টি। সে হিসেবে মোট বৈধ ভোটের পরিমাণ ১ লাখ ৫০ হাজার ৫শ ৩৬টি। এ আসনে ভোট প্রদান করেছেন ৪৬ দশমিক ৭৬ শতাংশ ভোটার।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডই টাইম্স নিউজ





























