
আব্দুর রউফ পাভেল, নওগাঁ সংবাদদাতা।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেয় হয়েছে। এখন শুধু ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। উদ্দেশ্য একটাই ভোটারের সংখ্যা বাড়ানো। তাই কেউ কেউ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। দিচ্ছেনও টাকা। এবার টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছেন সাঈদ হাসান তরফদার শাকিল(৪০) নামের এক চেয়ারম্যান। এমনই এক ঘটনা ঘটেছে নির্বাচনী এলাকা মহাদেবপুরে। অভিযোগ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ছলিম উদ্দিন তরফদার সেলিমের জন্য টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে। শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের শাকিল তরফদারসহ সমর্থকেরা টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন। অবরুদ্ধ শাকিল বর্তমান স্বতন্ত্র প্রার্থী এমপির ভাগ্নে এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে নিজেই টাকা বিতরণ করে ভোট চাইতে গিয়েছিলেন।
স্থানীয়রা জানান , স্বতন্ত্র প্রার্থীর এমপি ছলিম তরফদারের ছেলে ও ভাগ্নে ট্রাক প্রতীক জেতানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের খোলাশপুকুর এলাকায় টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক হন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এবং একই সময় কিছুদুরে অলংকারপুরে ভাগ্নে শাকিল চেয়ারম্যানসহ আরও কয়েকজন টাকাসহ ধরা খেয়েছে।
শাকিল চেয়ারম্যান জনতার হাতে ধরা খেয়েছেন কিনা এই বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মুঠো ফোনে বলেন বিষয়টি আমি শুনেছি। বর্তমানে থানান ওসি গিয়েছেন। বিষয়টি জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া যাবে বলেও জানান তিনি।





























