
এস এম হাফিজ, গাজীপুর সংবাদদাতা।। আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনে গাজীপুর এর পাঁচটি আসনের মধ্যে পাঁচটিতেই স্বতন্ত্রের দূর্গ গড়ে উঠেছে। এদের মধ্যে তিন তিনটি আসনে সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভি ওয়েট মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে। নিজে প্রার্থী না হয়েও স্বতন্ত্র প্রার্থীদের সাথে থেকে ভোটের মাঠে লড়াই করে বিজয়ের জন্য সকাল-সন্ধ্যা রাত দিন একাকার করে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের পাশে নিয়ে স্বতন্ত্রের শক্ত অবস্থান তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন।এবং এমপি মন্ত্রীদের বিগত রাজনৈতিক জীবনের কঠোর সমালোচনাও করে যাচ্ছেন।
গাজীপুর ১ আসন কালিয়াকৈর এ হেভি ওয়েট মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাহেবের নৌকা প্রতীকের বিরুদ্ধে চরম সমালোচনা ঝড় তুলেছেন জাহাঙ্গীর আলম। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে গাজীপুর সিটি কর্পোরেশন ও কালিয়াকৈর উপজেলাকে সমন্বয় করে একটি আধুনিক শহরে রূপান্তর করার জন্য সকলকে ট্রাক মার্কায় ভোট দিয়ে উন্নয়নের রোল মডেল তৈরি করতে চান। গাজীপুর ২ আসনে শহীদ বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ হাসান রাসেল এর নৌকা প্রতীক এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা ও গাজীপুর
মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিমুদ্দিন বুদ্দিন কে নিয়ে গাজীপুর ২ আসনে তার নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে গাজীপুর ৩ আসনে মরহুম সাবেক সংসদ সদস্য রহমত আলীর মেয়ে সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য রোমানা আলি টুশি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থান তুলে ধরে রেখেছেন বর্তমান সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।স্থানীয়দের বক্তব্য সুষ্ঠু ভোট হলে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই দুই প্রার্থীর মধ্যে। এদিকে গাজীপুর ৫ আসন কালিগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান। সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম আর নেতাকর্মীদের সাথে নিয়ে বিশেষ বিশেষ সমাবেশে অংশগ্রহণ করে আক্তারুজ্জামানের পক্ষে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কালিগঞ্জবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান।
অন্যদিকে গাজীপুর ৪ আসন কাপাসিয়ায় বঙ্গতাজ কন্যা দলীয় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন এবং স্বতন্ত্র প্রার্থী বঙ্গতাজ তাজউদ্দিনের ভাগ্নে আলম আহমেদ ঈগল মার্কা নিয়ে পাল্টা সভা সমাবেশ করে তার শক্ত অবস্থান জনগণের কাছে তুলে ধরে জনগণের রায় প্রত্যাশা করছেন সর্বোপরি আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের জন্য একটি উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনা বিরাজ করছে।প্রতিটি পাড়া মহল্লায় শুধুই নৌকা আর স্বতন্ত্রের মহড়া। জনগণের দাবি, নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ একটি শক্ত শক্তিশালী সংগঠনে রূপান্তর হবে যেখানে জনগণের ভোটে নেতা নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করে যাবে।





























