এস এম হাফিজ, গাজীপুর সংবাদদাতা।।
গাজীপুর-৪ আসন (কাপাসিয়ায়) পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের তার সাথে ছিলেন শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি তাজ পরিবারের অবদানের কথা এবং বর্তমান কাপাসিয়াকে একটি উন্নত উপজেলার রোল মডেল তৈরি করার জন্য তিনি তার বোন সিমিন হোসেন রিমির পক্ষে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকে নির্বাচন করছেন শহীদ বঙ্গতাজ তাজউদ্দিনের ভাগ্নে আলম আহমেদ। গতকাল একই মাঠে তিনি সমাবেশ করেন। সব মিলিয়ে গাজীপুর ৪ আসন কাপাসিয়ায় ভোটারদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।তাদের ধারণা যদি সুষ্ঠু ভোট হয় ভোটাররা যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে