
মোকাম্মেল মিশু, ভোলা প্রতিনিধি।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা রক্ষা বাহিনী এবং নৌ বাহিনীর পাশা- পাশি ভোলার ৪টি আসনের প্রত্যন্ত এলাকায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। আগামী ১০’ই জানুয়ারী পর্যন্ত মাঠে থাকবে তারা।
বৃহস্পতিবার (৪’ঠা জানুয়ারী) বিকালে কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী কোস্ট গার্ড ভোলার কার্যক্রম পরিদর্শণ করেন। কোস্ট গার্ড মহাপরিচালক সদর উপজেলার পূর্ব ইলিশা নাদের মিয়া বাড়ির দরজায় ৮ নং মধ্য ইলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পে কোস্ট গার্ড সদস্যদের নির্বাচনী দায়িত্ব সম্পর্কে দিক নির্দেশনা দেন এবং প্রেস ব্রিফিং করেন। এসময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ সৃস্টির জন্য কাজ করছে কোস্ট গার্ড।
ভোলার বিভিন্ন চরাঞ্চলে কোস্ট গার্ড বাহিনী নৌযান নিয়ে প্রয়োজনীয় টহল অব্যাহত রাখবে। ভোট কেন্দ্রের আশ-পাশ কিংবা কোন এলাকায় যাতে সন্ত্রাসী কোন কর্মকাণ্ড না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে।






























