
মুহাম্মদ আশরাফুল,নিজস্ব প্রতিবেদক।। সৈয়দ রফিকুল ইসলাম নৌকা প্রতীক পাওয়া গোলাম দস্তগীর গাজী’র পক্ষে দাউদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করছেন। তিনি বিডি টাইমস নিউজকে বলেন, জননেত্রী শেখ হাসিনা’র নৌকার প্রতীক নিয়ে গোলাম দস্তগীর গাজী সাহেব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আমাদের এলাকার অনেক উন্নয়ন করেছেন। দৃশ্যমান উন্নয়নগুলোর মধ্যে গৃহহীনদের ঘর দিয়েছেন, রাস্তা ঘাট উন্নয়ন করেছেন, প্রত্যেকটি স্কুল,কলেজ, মাদ্রাসা ভবন করে দিয়েছেন, বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাতা ও বয়স্ক ভাতা দিয়েছেন, সোলার লাইট স্থাপন করেছেন।উন্নয়নের ছোঁয়া সারা রূপগঞ্জ বইছে।গোলাম দস্তগীর গাজী সাহেব একজন জনবান্ধন এবং কর্মী বান্ধব নেতা।তাই আমরা মনে করি তিনি বিপুল ভোটে পাশ করবেন।
সৈয়দ রফিকুল ইসলাম আরও বলেন,আগামী দিনগুলোতে আমাদের গ্রামের একেবারে ভিতরে ছোট ছোট কিছু রাস্তা করা বাকী আছে। গোলাম দস্তগীর গাজী সাহেব আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন,আবার ক্ষমতায় আসতে পারলে এক বছরের মধ্যে সকল রাস্তা ঘাট কার্পেটিং করে দিবেন। আসছে ৭’ই জানুয়ারি নির্বাচনে জনগনের প্রতি তার আহ্ববান সকল জনগন স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে যাবে। নৌকা মার্কায় ভোট দেবে। শৃঙ্খল পরিবেশ বজায় থাকবে। আমরা শতভাগ আশাবাদী সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ থাকবে।আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো সেই ভাবেই আমরা স্লোগান নিয়ে নির্বাচনে এগুচ্ছি।
তরুণদের প্রতি তার বিশেষ আহ্বান- বঙ্গবন্ধুর ডাকে এদেশ স্বাধীন হয়েছে।এই নৌকা হলো স্বাধীনতার প্রতীক,এই নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক,এই নৌকা জননেত্রী শেখ হাসিনা’র প্রতীক,এই নৌকা উন্নয়নের প্রতীক।তাই সঠিক ইতিহাস জেনে তোমরা নৌকায় ভোট দাও।





























