এস এম হাফিজ, গাজীপুর সংবাদদাতা।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার মোট ৫টি আসনের মধ্যে নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ব্যাপক টানটান উত্তেজনা বিরাজ করছে।এর মধ্যে গাজীপুর ১ (কালিয়াকৈর)আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক এর সাথে প্রতিদ্বন্দিতা করছেন স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। তিনি স্বতন্ত্র ট্রাক মার্কা নিয়ে নৌকার বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক দীর্ঘ ১৫ বছর গাজীপুর ১ আসনের জনপ্রতিনিধি হয়ে কাজ করেছেন এবং এবারও জনগণ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক পাওয়া রেজাউল করিম রাসেলপক্ষে ব্যপক প্রচার প্রচারণা চালাচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এবং বর্তমান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মা জায়েদা খাতুন এর প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।জাহাঙ্গীর আলম কালিয়াকৈর ও গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-১ এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর দীর্ঘ ১৫ বছরের কর্মকাণ্ডে যে সকল ভুল ত্রুটি করেছেন তা উল্লেখ করে তরুণ জনপ্রতিনিধি নিয়ে নবোদ্যমে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন এবং স্থানীয় প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে রেজাউল করিম রাসেল এর পক্ষে এক শক্ত অবস্থান তৈরি করার ব্যস্ত সময় পার করছেন।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো এ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থীর হয়ে ট্রাক মার্কার ভোটের জন্য ছুটছেন মানুষের দ্বারে দ্বারে।

স্থানীয় সূত্রে জানা যায়, এবার সংসদ নির্বাচনে জাহাঙ্গীর আলম গাজীপুর-১ ছাড়াও গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন এবং গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামানের পক্ষে ব্যপক প্রচারণা চালাচ্ছেন।

উল্লেখ্য,জাহাঙ্গীর ফ্যাক্টর এর কারণে গাজীপুর-১ আসনে তৈরি হয়েছে ভোটের নতুন সমীকরণ। অন্যদিকে জাহাঙ্গীরের কারণে অস্বস্তিতে পড়েছেন গাজীপুরের আরো দুইটি আসনের আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে