এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন সিটি ক্লাব ও পাঠাগারের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, প্রায়ত সদস্যদের রুহের মাগফেরত কামনায় দোয়া ও মিলাদ, দুস্থদের মাঝে খাদ্য ও মশারী বিতরণ, আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা, শিশু শিক্ষার্থীদের কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র সহ নানা আয়োজন করে সংগঠনটি।

গৌরবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি সিটি ক্লাব ও পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ্ আলম বেলুন উড়িয়ে ক্লাব কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে ক্লাব কার্যালয়ের সামনেই শেষ করে। এ’সময় সংগঠনের সভাপতি আব্দুস ছালাম চুন্নু এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, আজীবন ও দাতা সদস্য ডাঃ অসীম কুমার সাহা, উপদেষ্টা গৌতম সরকার বাবু, উপদেষ্ঠা অলোক কুমার সাহা, উপদেষ্ঠা হেমায়েত উদ্দিন হিমু, উপদেষ্ঠা শহিদুজ্জামান অশ্রæ সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সিটি ক্লাবের প্রাথমিক, সাধারণ ও আজীবন সদস্যরা। প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কাজের সার্বিক তত্বাবধায়নে ও দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হক বাপ্পী।

আলোচনা সভায় প্রধান অতিথি সিটি ক্লাব ও পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ্ আলম বলেন ১৯৮৪ সালে ২৪ ডিসেম্বর এই ক্লাব মাদক ও সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠীত হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত এই ক্লাব সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে ও সকল ভালো কাজের সাথে আছে। আমিও যত দিন জীবিত আছি এই ক্লাবের সকল ভালো কাজের সাথে থাকবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে