আহসান হাবিব, তেঁতুলিয়া প্রতিনিধি।। নানা আয়োজনের মধ্য দিয়ে তেতুলিয়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে, তেতুলিয়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, কুচকাওয়াজ, , মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, , চিত্রাংকন প্রতিযোগিতা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, এ’সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, রফিকুল ইসলাম উপজেলা ভূমি কর্মকর্তা আরো উপস্থিত ছিলেন তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় কুচকাওয়াজ ও শিশুদের নানা রকম ডিসপ্লে প্রদর্শিত হয়। এছাড়া উপজেলা পর্যায়ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়, পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকেল তিনটায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে