মোকাম্মেল মিশু, ভোলা প্রতিনিধি।। নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, কুচকাওয়াজ, প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহেদুজ্জামান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় কুচকাওয়াজ ও শিশুদের নানা রকম ডিসপ্লে প্রদর্শিত হয়। এছাড়া উপজেলা পর্যায়ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।





























