মোকাম্মেল মিশু, ভোলা প্রতিনিধি।।
ঘন কূয়াশায় মেঘনার হাইমচর এলাকায় ভোলা-ঢাকা রুটের যাত্রিবাহী লঞ্চ সুরভী-৮ ও টিপু-১৪’ র মূখোমুখি সংঘর্ষে ১’জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০’জন। লঞ্চে থাকা যাত্রী ও ইলিশা লঞ্চ ঘাটের ইজারাদর মোঃ মহসিন বিডি টাইম্‌স নিউজকে জানান, সুরভী-৮ লঞ্চটি গতকাল রাত ১০’টায় ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা টিপু-১৪ লঞ্চের সঙ্গে চাঁদপুরের হাইমচর এলাকায় মূখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ১ জন মারা যায় এবং আহত হয় অন্তত আরো ১০ জন। নিহতের মরদেহ এখনও ভোলায় পৌঁছায়নি। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিহত এবং আহতরা লঞ্চেই আছেন। ভোলার বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো: শহীদুল ইসলাম বিডি টাইম্‌স নিউজকে জানান, ঘন কূয়াশায় মেঘনার চাদপুরের কাছাকাছি হাইমচর এলাকায় ভোলা-ঢাকা রুটের যাত্রিবাহী লঞ্চ সুরভী-৮ ও টিপু-১৪’ র মূখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত অন্তত ১০ জন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে