ভোলা প্রতিনিধি।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোলা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামান এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের ওবায়দুল হক কলেজের মাঠে এক দোয়া মোনাজাতের অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কি বললো, না বললো তাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগ ৩ শ’ আসনেই প্রার্থী দিয়েছে। অনেকেই এই নির্বাচনে অংশগ্রহণ করছে। সকলের কাছে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এতে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়রসহ-সভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, ভোলা পৌর সভার মেয়র মো:মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ, হামিদুল হক বাহালুল, ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু, মো: ইউনুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠকি সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।





























