এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে দিনব্যাপী ব্লাড গ্রুপ নির্ণয়, ফাস্ট এইড লাইফ সেভিং ও সাংগঠনিক প্রশিক্ষণ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এ’কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার প্রধান অতিথি ও প্রশিক্ষক ঝালকাঠি সিভিল সার্জন ড. এইচ.এম জহিরুল ইসলাম প্রশিক্ষণেরর উদ্বোধন করেন।
কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে সাংগঠনিক কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস উপদেষ্টা ইসরাত জাহান সোনালী। বিশেষ অতিথি ছিলেন ইয়াসের উপদেষ্টা ছবির হোসেন, স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, রক্তের গ্রুপ নির্ণয় বিষয় উপস্থাপন করেন উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আবদুস সত্তার হাওলাদার, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) দেবাশীস হালদার, ফাস্ট এইড লাইফ সেভিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি ইউনিট যুব প্রধান সাথী আক্তার। সংগঠনিক প্রশিক্ষনে বক্তব্য রাখেন ইয়ুথ এ্যাকশন সোসাইটি- ইয়াস সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা। এ কর্মশালায় ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সদস্য সহ বেশ কিছু সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি’র সভাপতি মোঃ আবির হোসেন রানা, প্রশিক্ষণ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি।





























