কুষ্টিয়ায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার(৬’নভেম্বর) দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অভ্যন্তরীণ রুটে যান চলাচল না করায় এই দুর্ভোগে পড়েন তারা। পূর্ব ঘোষণা থাকায় কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, মজমপুর বাসডিপো, এমনকি দূরপাল্লার বাস কাউন্টার ছিলো অনেকটা জনশূন্য। তবে সিএনজি অটোরিকশা চলছে অন্যান্য দিনের মতো। এসব পরিবহনে যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে।

এদিকে, বিএনপি জামায়াতের কোন নেতা-কর্মীকে আজও মাঠে দেখা যায়নি। যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে