ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপ-রেজিস্ট্রার হারুন-অর-রশীদের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে ২ লক্ষ ৮৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে

। ভিসি অফিসে আজ (০৪ জুন) দুপুর ১২টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী মরহুমের সহধর্মিনী ইসমত আরা নূপুরের নিকট আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন। চেক হন্তান্তর অনুষ্ঠানে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ছাড়াও উপস্থিত ছিলেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, টিএসসিসি’র পরিচালক ড. মোঃ বাকী বিল্লাহ, ড. মোঃ সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান, উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রবিউল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা ও সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমানসহ কর্মকর্তা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং মরহুমের এক ছেলে ও এক মেয়ে।

বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে