টাইমস ইউনিভার্সিটি, ফরিদপুর-এর ভাইস-চ্যান্সেলর হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এ.এইচ.এম. আক্তারুল ইসলাম নিয়োগ পাওয়ায় এক বার্তায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা পৃথক-পৃথক বার্তায় তাঁকে অভিনন্দন জানান।
টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারী বিশ^বিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ আগামী ০৪ (চার) বছরের জন্য টাইমস ইউনিভার্সিটি, ফরিদপুর-এর ভাইস-চ্যান্সেলর পদে প্রফেসর ড. এ.এইচ.এম. আক্তারুল ইসলাম-কে নিয়োগ প্রদান করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়, বিডি টাইম্স নিউজ


























